ময়মনসিংহে ‘মানবতাবিরোধী অপরাধ’ মামলার আসামি গ্রেপ্তার



মানবতাবিরোধী অপরাধ মামলার সন্দেহভাজন আসামি মো. সোহরাব আলী ফকিরকে (৮০) গ্রেপ্তার করেছে ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর উপজেলার বীর আহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো জাহাঙ্গীর আলম জানান, নেত্রকোনা জেলার কলশ্রী গ্রামের সোহরাব আলী ফকির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আপাতত বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।
এসআই আরো জানান, ২০১৫ সালের ৫ মে  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোহরাব আলীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

সোহরাব আলীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে,  মুক্তিযুদ্ধের সময় তাঁর বিরুদ্ধে দালাল আইনে মামলা ছিল। ১৯৭৭ সালে এ মামলা থেকে রেহায় পান তিনি। তিনি বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করি নাই। কিন্তু বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না।’
Share on Google Plus

About md sujon ali

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments :

Post a Comment

Popular Posts

Popular Posts